আসুন এবার জেনে নেওয়া যাক এই পুরো বিষয়টি মূলত কেন ঘটে থাকে, অর্থাৎ পেঁয়াজ কাটলে কেন চোখ দিয়ে জল পড়ে ও চোখ জ্বালা করে।
পেঁয়াজ কাটার সময়ে তা থেকে প্রোপানেথিওল সালফার অক্সাইড নামে এক ধরনের গ্যাস নির্গত হয়। ওই গ্যাস পেঁয়াজের বিভিন্ন এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে যা তৈরি করে সালফারের এক ধরনের গ্যাস। এই গ্যাস চোখের সংস্পর্শে এসে এক ধরনের অ্যাসিড তৈরি করে।
মূলত এই কারণের জন্যই আমাদের চোখ জ্বালা করে ও চোখ দিয়ে জল পড়ে। অবশ্য এটাও জেনে রাখা ভালো যে পেঁয়াজ কাটার সময়ে হাত দিয়ে চোখ মোছা কিন্তু একেবারেই ঠিক নয়। এতে চোখ দিয়ে জল বেরোনোটা পরিমাণে আরো বৃদ্ধি পেয়ে যেতে পারে। কিন্তু যদি পেঁয়াজ কাটার সময় পেঁয়াজ দিকে জলে ভিজিয়ে রাখা হয় তবে চোখে সেভাবে ঝাঁজ লাগবেনা।
তার কারণ পেঁয়াজ কাটার সময় যে প্রোপানেথিওল সালফার অক্সাইড নির্গত হয় । সেটি জলে ধুয়ে যায়। সেই কারণেই চোখ জ্বালা করে না বা চোখ দিয়ে জল বেরোয় না।
