Headlines
Loading...
দুর্গাপুরে উদ্বোধন হল ভেদা হাসপাতালের

দুর্গাপুরে উদ্বোধন হল ভেদা হাসপাতালের



 নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর  : শিল্পাঞ্চল শহর দুর্গাপুরের মুকুটে সংযোজন হল নয়া পালক। দুর্গাপুরে সাশ্রয়ী ও উন্নত চিকিৎসার লক্ষ্যে উদ্বোধন হল ভেদা হাসপাতাল। শনিবার বিকেলে পথ চলা শুরু হল ভেদা হেল্থ এন্ড রিসার্চ ইনস্টিটিউটের।

 এখানে মূলত হৃদরোগ, শিশুরোগ এবং স্ত্রীরোগ চিকিৎসাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর পাশাপাশি অন্যান্য রোগ ছাড়াও এখানে জীবনশৈলী, দীর্ঘস্থায়ী রোগ এবং ক্রিটিক্যাল কেয়ারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। 

এই হাসপাতালটি আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতিশীল চিকিৎসার মাধ্যমে স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করছে।


২১শে ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, রামকৃষ্ণ মিশন আসানসোলের মহারাজ স্বামী সোমাত্মানন্দজি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, এডিডিএ-এর সিইও অদিতি চৌধুরী এবং দুর্গাপুর পুরো নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, পাণ্ডবেশ্বরে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমানের জেলাশাসক-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। 


সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য। এক কথায়, বহুমুখী নতুন এই হাসপাতাল উদ্বোধনের ফলে স্থানীয় বাসিন্দারা এখন থেকে আরও উন্নত চিকিৎসার সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।