Headlines
Loading...
দুর্গাপুরের NSHM Knowledge Campus Durgapur-এ বিশ্ব ধরিত্রী দিবসে ‘Sustainable Synergy’, পরিবেশ সচেতনতায় উচ্ছ্বাস

দুর্গাপুরের NSHM Knowledge Campus Durgapur-এ বিশ্ব ধরিত্রী দিবসে ‘Sustainable Synergy’, পরিবেশ সচেতনতায় উচ্ছ্বাস

 


দুর্গাপুর, ২৭ এপ্রিল ২০২৬: NSHM Knowledge Campus Durgapur-এর বেসিক সায়েন্স বিভাগের অধীনে উদ্যান সায়েন্স ক্লাব ‘উড়ান’-এর উদ্যোগে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আয়োজিত হল এক বর্ণাঢ্য ও ভাবনাপ্রসূত অনুষ্ঠান “Sustainable Synergy”। এবারের থিম ছিল “Our Power, Our Planet”, যেখানে পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের সূচনা হয় ভগবান গণেশের আশীর্বাদ প্রার্থনার মাধ্যমে, এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি একটি অঙ্গীকার গ্রহণ পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সকলেই পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, বর্জ্য হ্রাস এবং দৈনন্দিন জীবনে টেকসই অভ্যাস গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল দুটি গুরুত্বপূর্ণ বিভাগ— Recycled Art & Model Expo এবং Eco Presentations। এই দুই বিভাগের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাঁদের সৃজনশীলতা ও পরিবেশবান্ধব চিন্তাভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক Prof (Dr.) Alok Satsangi এবং চিফ অ্যাডভান্সমেন্ট অফিসার Sandip Banerjee সহ বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক ও বিশিষ্ট বিচারকমণ্ডলী।



প্রায় ৬০ জন প্রতিযোগী তাঁদের অভিনব রিসাইকেল আর্ট, বৈজ্ঞানিক মডেল এবং উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণ করেন। এছাড়াও প্রায় ১৫০ জন দর্শক অফলাইন ও অনলাইনে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে এক উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন Dr. Sanchita Sarkar, Dr. Koyel Misra, Dr. Asok Santra, Dr. Deb Kumar Das এবং Justin Babu।

বিচারকের ভূমিকায় ছিলেন Dr. Debapriya Goswami এবং Dr. Tanmoy Singha।

অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা নেন ‘উড়ান’ সায়েন্স ক্লাবের সমন্বয়কারীরা— Dr. Srabani Guria Das, Dr. Subhajit Mukherjee এবং Dr. Soumalya Kundu।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন Dr. Sanchita Sarkar।



‘Sustainable Synergy’ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৈজ্ঞানিক সৃজনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল।