Headlines
Loading...
দুর্গাপুরে বিজেপির ঘরোয়া আড্ডায় প্রধানমন্ত্রীর বার্তা ও চিঠি, সরকার গড়ার ডাক

দুর্গাপুরে বিজেপির ঘরোয়া আড্ডায় প্রধানমন্ত্রীর বার্তা ও চিঠি, সরকার গড়ার ডাক



দুর্গাপুর : আর মাত্র কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে ইতিমধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খোলা চিঠি। এবার বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির পুরাতন বলিষ্ঠ একনিষ্ঠ কর্মী ও নেতা অমিতাভ ব্যানার্জীর ও তিন নম্বর মন্ডলের বুদ্ধদেবের নেতৃত্বে বসল আড্ডা। এদিন দুর্গাপুর পূর্ব বিধানসভার মামরা বাজার এলাকায় যুবক যুবতীদের নিয়ে বসে এই আড্ডা! 
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা ও চিঠি পৌঁছে দেওয়া হল! আসন্ন বিধানসভায় পদ্মফুলে ভোট দিয়ে বিজেপি সরকার গড়ার ডাক দেওয়ার পাশাপাশি সরকারের প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আশ্বস্ত করা হয়েছে! প্রতিটি ভোটারের কাছে থেকে খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব শক্তির দায়িত্বে স্বর্ণেন্দু, বিশ্বজিৎ, সিদ্ধার্ত লামা-সহ অন্যান্য অভিজ্ঞ কার্যকর্তারা!  
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার অমিতাভ ব্যানার্জীর নেতৃত্বে দুর্গাপুরে সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি পৌঁছে দেওয়া হয়েছে! দুর্গাপুর বিধানসভার এক নম্বর ওয়ার্ডে ১৬ ও ১৪ নম্বর বুথে প্রায় ১২০টি বাড়িতে এই চিঠি পৌঁছানো হয়েছে।