ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : আমরা সবাই একটা বিষয়কে সচরাচর খুব ভালো ভাবেই গুরুত্ব দিয়ে থাকি।
পথে চলতে গেলে হঠাৎ যদি কোনো সময় রাস্তা দিয়ে বিড়াল পথ কেটে চলে যায় , তবে আমরা সবাই কেনো কিছুক্ষণের জন্য হঠাৎ করে দারিয়ে যাই।
দীর্ঘদিন ধরেই এই প্রথা চলে আসছে একইভাবে। কিন্তু এর প্রকৃত কারণ কি তা হয়তো আমরা প্রত্যেকেই জানি না।
এর পেছনে কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে আসুন আমরা জেনে নিই ।
প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে গরুর গাড়ির প্রচলন হয়ে আসছে। সেই সময় যদি গরুর গাড়ির সামনে কোন বেড়াল পড়ে তবে গরু তখন অস্থির হয়ে পড়ে। সেই কারণেই গরুর গাড়ির সামনে দিয়ে বেড়াল বেরিয়ে গেলে কিছুক্ষণ গরুর গাড়ি দাঁড়িয়ে যেত। সেই রীতি এখনো পর্যন্ত একই ভাবে চলে আসছে অর্থাৎ কোন গাড়ির সামনে দিয়ে যদি কোন বিড়াল পথ দিয়ে পেরিয়ে যায় তবে সেই গাড়িটি তৎক্ষণাৎ সেখানে থেমে যায়।
অপর একটি কারণ হলো বিড়াল জাতীয় ছোট প্রাণীদের সাধারণত অন্য বড় প্রাণী বা মানুষ তাড়া করে। এর ফলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে ৷ তাই বিড়াল রাস্তা পার করার পর একটু দাঁড়িয়ে গেলে ওই প্রাণী বা মানুষের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কমে যায়৷ সেখান থেকেই শুরু হয় বিড়াল রাস্তা পাড় করলে দাঁড়িয়ে যাওবার প্রবণতা।
জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ মানা হয়। রাহুর প্রভাবে জীবনে দুর্ঘটনার যোগ আসতে পারে। বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়ালরাহুল বাহন। এই কারণেই বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। কারণ বিড়াল পথ কাটছে মানে সেখানে রাহুর প্রভাব রয়েছে।
