Headlines
Loading...
গুরু নানকের জন্ম দিবস উপলক্ষে পানাগর বাজারে একটি শোভাযাত্রা

গুরু নানকের জন্ম দিবস উপলক্ষে পানাগর বাজারে একটি শোভাযাত্রা

 

সুজিত দত্ত, পশ্চিম বর্ধমান : শিখ ধর্মের ধর্মগুরু গুরু নানকের জন্ম দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও পানাগর বাজারে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পানাগর বাজারের সমস্ত ধর্মের মানুষেরা যোগ দেন।


 আগামী ৮ তারিখে জন্ম দিবস পালন করা হবে তার আগে প্রতিবছরের মত আজকের দিনে (রবিবার) এই শোভাযাত্রা বার করা হয় এমনটাই জানিয়েছেন গুরুদুয়ারা কমিটির উপপ্রধান বলদিপ সিং। তিনি জানিয়েছেন শোভাযাত্রা শেষ করার পর সকল ধর্মের মানুষের জন্য লঙ্গর খোলা হবে।


পাশাপাশি আজকে থেকে আগামী কয়েক দিন নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গুরুদুয়ারে। শোভাযাত্রাকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারিতে ছিলেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা। এদিন শোভাযাত্রায় যোগ দেন বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সংঘমিতা চৌধুরী সহ বিশিষ্ট জনেরা।