Headlines
Loading...
ভুয়ো সাংবাদিক পুলিশের জালে

ভুয়ো সাংবাদিক পুলিশের জালে

 

সুজিত দত্ত, কাঁকসা :  একটি স্করপিয়  গাড়িতে ভুয়ো প্রেস স্টিকার লাগিয়ে নিজেকে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের কর্মী পরিচয় দিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগে দীনেশ জানা , আনুমানিক বছর ৩৫ শের এক যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। সন্দেহজনক ভাবে শুক্রবার ভোর রাতে সাংবাদিক পরিচয় দেওয়া ওই যুবক কাঁকসার আন্ডার এলাকায় ঘোরা ফেরা করার সময় কাঁকসা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।


 ওই যুবক  নিজেকে এক মানবাধিকার সংগঠনের সদস্য বলে পরিচয় দেয় তার সাথে একটি ইউটিউব চ্যানেলের সাংবাদিক বলেও পরিচয় দেয়। যদিও বর্তমানে এই দেশে ইউটিউব চ্যানেলের সাংবাদিক বলে সরকারি কোনো মান্যতাই এ দেশে আইনসিদ্ধ নয়।  আর এখানেই ধৃত ওই যুবকের গতিবিধিতে সন্দেহ হওয়াতেই স্থানীয় কাকঁশা থানার পুলিশ আধিকারিকরা ওই ব্যক্তিকে গাড়ি সমেত আটক করে। 

কাঁকসা থানার পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য অনুযায়ী পরিচয় পত্র না পাওয়ার জন্য তাকে গ্রেফতার করে শুক্রবার মহকুমা আদালতের পেশ করে কাঁকসা থানার পুলিশ। আটক করা হয়েছে প্রেস লেখা স্করপিয় গাড়ি টিকেও।