সনৎ কুমার ব্যানার্জি, পশ্চিম বর্ধমান : ২৩ শে সেপ্টেম্বর পাঁচই আশ্বিন শনিবার রাধারানীর জন্মদিন । রাধারানীর জন্ম দিবসকে রাধা অষ্টমী বলা হয়। দুর্গাপুর ইসকন মন্দিরে সকাল থেকেই রাধা অষ্টমী প্রস্তুতি শুরু হয়।
শনিবার সকল ভক্তরা সকাল থেকে উপবাস করে দুপুরে ভগবানের আরতি করে রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণে ফুল দিয়ে ভক্তি করে পূজা অর্চনা করে, আরতি করার পর প্রসাদ গ্রহণ করেন।
পুণ্য লাভের জন্য ইসকন মন্দিরে অগণিতিক মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন। কথিত আছে, আজকের দিনে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সাথে কেউ যদি রাধাষ্টমীর মতো পালন করেন তাহলে তার অশেষ ফল হয়।
রাধারানীর কৃপা, এতটাই প্রবল যে, যদি কেউ ভক্তিপূর্ণ একবার এই রাধা অষ্টমীর মতো মাহাত্ম্য শ্রাবণ করেন তাহলে বৈকুণ্ঠ লোকে বাস করা সৌভাগ্য অর্জন করেন। কৃষ্ণ প্রেমী মানুষ ছোট্ট গোপালকে রাধারানী মায়ের সাথে দেখা করার জন্য নিয়ে এসেছেন।
সন্ধ্যা আরতির সময় অগণিতিক ভক্তের ঢল নামে। সঙ্গে প্রসাদ বিতরণ করতে দেখা যায়। মন্দিরের সেবক বলেন যতক্ষণ ভক্তরা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেবেন আমরা সবাইকেই প্রসাদ বিতরণ করব।
