শিশু দিবস পালন করতে কচিকাচাদের সঙ্গে মাতলেন দুর্গাপুরের কিছু সিনিয়র সিতিজেনরা
দুর্গাপুরে দুর্গাপুর নাগরিক কমিটি ও সিনিয়ার সিটিজেন কমিটি শিশু দিবস উপলক্ষ কে কেন্দ্র করে শতাধিক কচিকাঁচা, বাচ্চাদের নিয়ে দুর্গাপুর নেহেরু পার্কে তাদের সাথে নাচ গান আবৃত্তি ও খেলাধুলা করে আনন্দ করে সঙ্গ দিলেন এ যেন দাদু নাতিদের একটা সুন্দর অনুষ্ঠান। মিলন মেলা। গোটা পার্ক জুড়ে কচি কাঁচারা মেতে উঠলো আনন্দে।
কমিটির পক্ষ থেকে পরিবারের ও সকল বাচ্চাদের দুপুরের আহার সহ সকলের টিফিনের ব্যবস্থা করেছিলেন। শিশুরা আনন্দ ঘন পরিবেশে থাকতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। শিশুরা শিখবে আনন্দের মাধ্যমে নিজেদের ইচ্ছেমতো কল্পনার ফানুস উড়িয়ে। খেলাধুলার মাধ্যমে প্রকৃতির সাথে একাত্ম হয়ে মনের অজান্তেই, তারা চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকতে চায় না। এইসব ভাবনা থেকে কমিটির তরফ থেকে পার্কটি নির্বাচন করে।
পার্কটির দায়িত্বে থাকা কেয়ারটেকার পার্কটিতে বাচ্চাদের আনন্দ করার সুযোগ করে দেন। বলে রাখা ভালো শিশুদের পড়াশোনা ও সাংবিধানিক মৌলিক অধিকারগুলো মৌলিক অধিকার গুলো নিয়ে সবাইকে সচেতন করেই শিশু দিবস পালন করা হয় শিশুরা এই সময়ের অন্যতম অংশীদার, ভবিষ্যতের পৃথিবীটাও একসময় আজকের শিশুদের হাতেই থাকবে।
তাই প্রত্যেক শিশু যেন বেড়ে ওঠার জন্য নূন্যতম সুবিধা গুলো পেতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব সকলের। শিশু অধিকারের অঙ্গীকারে আওয়াজ উঠুক সব শিশুর সমান অধিকার এর শিশু অধিকার। সব শিশুর বাসভূমি এ সবুজ মৃত্তিকা শিশু অধিকারের আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক।

