Headlines
Loading...
প্রকৃতির সুন্দর হাতের লেখা হার মানাবে ছাপা লেখাকেও

প্রকৃতির সুন্দর হাতের লেখা হার মানাবে ছাপা লেখাকেও

 

ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল ডেস্ক : ছোট থেকেই সবাই পড়াশুনার সাথে সাথে হাতের লেখাতেও বিশেষ ভাবে জোড় দিয়ে থাকি । সুন্দর ও স্পষ্ট হাতের লেখা কার না দেখতে ভালো লাগে ।



 সব সময়ই সুন্দর ও স্পষ্ট হাতের লেখা আমাদের সকলকে মোহিত করে থাকে। ঠিক তেমনই এক আকর্ষণীয় ও অতীব সুন্দর হাতের লেখার খোঁজ মিলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে । সম্প্রতি নেপালের এক ১৪ বছর বয়সী তরুণীর হাতের লেখা ব্যাপক ভাবে শোরগোল ফেলে দিয়েছে সমগ্র বিশ্ববাসীর কাছে। এই তরুনীর নাম প্রকৃতি মাল্য , সে নেপালের সৈনিক ওয়াসিয়া মহাবিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। 



এযাবৎকাল পর্যন্ত বিশ্বের সমস্ত হস্তরেখাবিদ দের হার মানিয়েছে প্রকৃতির হাতের লেখা। তার হাতের লেখা দেখে কোনক্রমে বোঝার উপায় নেই যে লেখা টি আদৌ হাতের লেখা না প্রিন্টেড লেখা। এমনই সুন্দর ও সুসজ্জিত লেখা মনে হয় এখনো পর্যন্ত আমরা সচরাচর সারাবিশ্বে কোথাও দেখতে পায়নি। প্রকৃতি সম্প্রতি নেপাল সরকারের থেকে তার সুন্দর হাতের লেখার জন্য পুরস্কৃত হয়েছে। একই সাথে নেপাল সরকার নেপালের সবচাইতে সুন্দর হাতের লেখার স্বীকৃতি দিয়েছেন তাকে। পাশাপাশি পুরস্কৃত হয়েছে নেপালের সশস্ত্র সামরিক বাহিনীর কাছ থেকেও। 



অতএব এই মুহূর্তে হাতের লেখার বিষয় সারা বিশ্বের মধ্যে প্রকৃতির হাতের লেখা একটি অতীব চর্চিত বিষয় হয়ে উঠেছে। প্রকৃতির হাতের লেখা এক জনৈক ব্যক্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরেই সেই লেখা ঊর্ধ্বগতিতে ভাইরাল হতে শুরু করে সারা বিশ্বে। যার দরুন প্রকৃতি রাতারাতি বিশ্ববাসীর কাছে হাতের লেখার ক্ষেত্রে প্রচারের আলোয় চলে আসে। বিভিন্ন হস্তাক্ষর বিশেষজ্ঞরাও প্রকৃতির হাতের লেখা দেখে এক প্রকার হতবাক হয়ে গিয়েছে।