Headlines
Loading...
কিশোর কুমারের ৯৪ তম জন্মবার্ষিকী পালন শিল্পাঞ্চল দুর্গাপুরে

কিশোর কুমারের ৯৪ তম জন্মবার্ষিকী পালন শিল্পাঞ্চল দুর্গাপুরে

 

সনৎ কুমার ব্যানার্জি, পশ্চিম বর্ধমান : শনিবারের সন্ধ্যাবেলায় দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়াম হল কিশোরময় হয়ে ওঠে সৌজন্যে কিশোর কুমার ফ্যান ক্লাব দুর্গাপুর কিশোর কুমারের ৯৪ তম জন্মবার্ষিকী পালন করেন প্রতিবছর দুর্গাপুরের ফ্যান ক্লাব এই ভাবেই প্রয়াত কিশোর কুমার কে সংগীতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে থাকে। 


কিশোর কুমারের সিনেমার আধুনিক বিভিন্ন জনপ্রিয় গানের সাজিয়ে সমগ্র সংগীতানুষ্ঠানটি হয়। পশ্চিম বর্ধমান জেলার ও অন্যান্য জেলার বিভিন্ন প্রান্তের কিশোর কুমার কন্ঠিরা এবং মহিলা শিল্পীরাও কিশোর কুমারের জনপ্রিয় গান পরিবেশন করে থাকেন। 


ট্রান্সপেট বাজিয়ে সঙ্গ দেন বোম্বের স্বনামধন্য শিল্পী কিশোর সোধা। প্রয়াত ও সুরকার আর ডি বর্মনের মিউজিক টিমের সেই সময়ের ট্রান্সপেট বাদক জীবন্ত কিংবদন্তি শিল্পী কিশোর সুধার পারফরম্যান্স দশকরা উপভোগ করে । 



উদ্যোক্তারা জানালেন কুড়ি জন কিশোর কোনটি শিল্পী সংগীত পরিবেশন করেছেন। সকলের সংগীতে কিশোর সোধার ট্রান্স পেটের জাদুতেই সংগীত পরিবেশন করেন। অডিটোরিয়াম ভর্তি ছিল দর্শক আসন। 


ওই দর্শক আসনের মধ্য দিয়ে জনপ্রিয় কিশোর কুমারের গাওয়া জনপ্রিয় গানের ট্রান্স পেট বাজিয়ে সকলকে মোহিত করে দেন । যা ছিল উপস্থিত দর্শকের উপরি পাওনা।