Headlines
Loading...
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কর্তব্যপথে প্রস্তুতি এখন তুঙ্গে, বিশেষ অতিথি আসনে  ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কর্তব্যপথে প্রস্তুতি এখন তুঙ্গে, বিশেষ অতিথি আসনে ফ্রান্সের প্রেসিডেন্ট

 

বিশেষ প্রতিবেদন : আগামীকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে, কর্তব্যপথে চলছে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ।  ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজ এর উদযাপনের শুভারম্ভ হয় । এই বছর ৭৫তম প্রজাতন্ত্র দিবসে পদার্পণ। 

 এই বছর ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৯টি মন্ত্রক ও বিভাগকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৯টি মন্ত্রককে এইদিন নিজেদের ট্যাবলোর প্রদর্শন দেখানোর সুযোগ প্রদান করা হয়েছে। এই ১২টি রাজ্যের মধ্যে যে সকল রাজ্যগুলো রয়েছে, সেগুলির কয়েকটি হল--কর্ণাটক, গুজরাট, গোয়া, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মেঘালয়, ছত্রিশগড়, উত্তরাখণ্ড, হরিয়ানা, অরুণাচল প্রদেশ।

ভারতীয় সেনা, নৌ এবং বিমান বাহিনী দিল্লির কর্তব্যপথে প্রদর্শনীর  জন্য একেবারে প্রস্তুত। ভারতীয়  সেনাবাহিনীর   তরফে জানানো হয়েছে, এ বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মূলত ‘বিকশিত ভারত’, নারী শক্তি এবং আত্মনির্ভরতার ওপর পরিকল্পিত হয়েছে ।


এবারের  প্রজাতন্ত্র দিবসের দিনে, প্রধান অতিথি রূপে ভারতবর্ষে উপস্থিত থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি ভারতবর্ষে ২ দিন থাকবেন এবং এই ২ দিন জুড়ে রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। বৃহস্পতিবার বিকাল বেলা রাজস্থানের জয়পুরে এসে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং তাঁকে বিমানবন্দর থেকে স্বাগত জানানোর জন্য গিয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। জানা গিয়েছে, ভারতবর্ষে উপস্থিত ফ্রান্সের দূতাবাসের সমস্ত কর্মীবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন ম্যাক্রো। এছাড়াও তাঁর সঙ্গে থাকছেন  ফ্রান্সের ৯৫ সদস্যের  প্রতিনিধিগোষ্ঠী ,এটির মুখ্য  নেতৃত্বে আছেন ক্যাপ্টেন লুইস। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে  নয়াদিল্লি ও প্যারিস এর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মোদীর সাথে বৈঠকে বসবেন ফ্রান্স প্রেসিডেন্ট।