দুর্গাপুর : আর মাত্র কয়েক মাস বাকি। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার বিজেপির পুরাতন বলিষ্ঠ একনিষ্ঠ কর্মী ও নেতা অমিতাভ ব্যানার্জীর নেতৃত্বে দুর্গাপুরে সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি পৌঁছে দেওয়া হল! দুর্গাপুর বিধানসভার এক নম্বর ওয়ার্ডে ১৬ ও ১৪ নম্বর বুথে প্রায় ১২০টি বাড়িতে এই চিঠি পৌঁছানো হয়েছে।
জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়ে বিজেপি সরকার গড়ে সরকারের প্রকল্প প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার আশ্বস্ত করা হয়েছে! প্রতিটি ভোটারদের কাছে থেকে খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি।
এদিনের এই বাড়ি বাড়ি প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ বিশ্বাস, দেবু স্বর্ণকার, ১৬ ও ১৪ নম্বর বুথ প্রেসিডেন্ট দুর্গা দিদি, লালু ঘোষ, স্বপ্না দিদি ও সিদ্ধার্ত লামা-সহ আরও অনেকে!
ভোটের আগে প্রধানমন্ত্রীর এই চিঠি বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
