State
ভীম রাজ্যের লটারি টিকিট এর সংখ্যা নিয়ে বেআইনিভাবে চলছে দেদার জুয়া খেলানো শিল্পাঞ্চল দুর্গাপুরে
বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থেকে এইরকম খেলানোর চক্রের সঙ্গে যুক্ত চারজন লটারি খেলার পেছনে লটারির সংখ্যা নিয়ে খেলা চালাচ্ছিল তাদেরকে দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম বাপি বিশ্বাস, বিশ্বজিৎ ভান্ডারী, রাজাগোপাল অধিকারী ও বিক্রম ঘোষ। এদের একাধিক ধারায় মামলা করে।
শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের । আরো জানা গিয়েছে, বছর পর বছর এই অবৈধ ব্যবসা চালিয়ে বহু অংকের অর্থ উপার্জন করে । লটারির টিকিট বিক্রির পিছনে একাধিক ব্যক্তি এই ব্যবসা চালিয়ে যাচ্ছে । বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, লটারি ফাস্ট প্রাইজের লাস্ট সংখ্যা , লটারির ৯০০০, ৫০০, ২৫০ ঘরের চার সংখ্যা গেসিং করে খেলানো ও জোড়া সংখ্যা খেলানো মাধ্যমে বহু টাকা উপার্জন করছে এই ব্যক্তিরা একপ্রকার বলা যেতে পারে জুয়ার আতুর ঘর তৈরি করে ফেলেছে দুর্গাপুরে বিভিন্ন এলাকাকে ।
এদিন পুলিশ সূত্রে আরো জানা গেছে, দুর্গাপুর শহরের আশিস মার্কেট, বেনাচিতি জলখাবার গলি, চন্ডীদাস বাজার, ট্রাঙ্ক রোড, ৫৪ ফুট এলাকা, শালবাগানের কিছু এলাকা, ভিরিঙ্গি মোড়, দুর্গাপুর স্টেশন বাজার, গোপাল মাঠ, মামরা বাজার, মুচিপাড়া বাজার এই ধরনের ব্যবসার রমরমিয়ে চলছে বলে জানা গিয়েছে ।
এরকমও জানা যাচ্ছে যে এই গ্রেফতারের খবর ছড়াতে এই ধরনের ব্যবসা করা অনেক ব্যবসায়ী গা ঢাকা দিয়েছে । পুলিশ এই বেআইনি ব্যবসাদারদের খোঁজে তদন্ত চালাচ্ছে।
