Headlines
Loading...
প্রধানমন্ত্রীর জন্ম দিবসে রক্তদান শিবির

প্রধানমন্ত্রীর জন্ম দিবসে রক্তদান শিবির


 সনৎ কুমার ব্যানার্জি, পশ্চিম বর্ধমান : ২৭ সেপ্টেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদির জন্মদিন। এই জন্মদিন পালন করলেন রক্তদান শিবিরের মধ্যে দিয়ে পালন করলেন ভারতীয় জনতা পার্টি গোলসি ৫ নম্বর মন্ডলের পক্ষ থেকে ১১ মাইল বসুদা পশ্চিম বর্ধমান এ। 


সামনে উৎসব রক্ত সংকট এর ফলে কোন মানুষের প্রাণ না কেড়ে নিতে পারে। তাই হসপিটালে রক্তের। যোগান দিতে পারা যায় মূলত তারই চেষ্টা। এই রক্তদান শিবিরের সার্বিক সহযোগিতায় ছিল দুর্গাপুর ব্লাড ডোনার কাউন্সিল ও আসানসোল জেলা ব্লাড সেন্টার।


 এই রক্তদান শিবিরে চারজন মহিলা সহ মোট ৩৬ জন রক্ত দান করেন। এই চারজন মহিলা প্রথম রক্তদান করেন। তাছাড়া অনেক মহিলা এসেছিলেন রক্তদান করতে কিন্তু কিছু শারীরিক সমস্যার জন্য রক্তদান থেকে বিরত থাকতে হলো।   ওই মহিলারা এখানেই আগামী দিনে রক্তদান করবেন বলে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।


 এই অনুষ্ঠানের সূচনা করেন মন্ডল সভাপতি রাজীব রায় সঙ্গে ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য সুমি মারান্ডি পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত বাগদী পাপিয়া দাস মালতি পাল এবং অন্যান্য সমাজসেবী মানুষজন। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের অন্যতম সমাজ কর্মী দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস ও অন্যান্য সদস্যরা। উপস্থিত সমস্ত রক্তদাতা ও অতিথি বর্গ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষে রাজিব রায়। 


শারদীয়া উৎসবে দিনগুলো উৎসবের সঙ্গে সঙ্গে রক্ত সংকট যাতে হাসপাতালে না থাকে তার ব্যবস্থা করা দরকার আবেদন করেন সমস্ত হসপিটালের ব্লাড ব্যাংকগুলোতে। আরো বলেন যদি কারোর রক্তের

 প্রয়োজন হয় দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল  অফিসে যোগাযোগ করেন।