সোমবার দুর্গাপুর সিটি সেন্টারে একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে মতুয়া মহাসঙ্গের পশ্চিম বর্ধমানের নতুন জেলা কমিটি ঘোষণা
সনৎ কুমার ব্যানার্জি, পশ্চিম বর্ধমান : সোমবার দুর্গাপুর সিটি সেন্টারে একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে মতুয়া মহাসঙ্গের পশ্চিম বর্ধমানের নতুন জেলা কমিটি ঘোষণা হল।
৪১ জনের জেলা কমিটি সভাপতি এডভোকেট সঞ্জীব কুন্ডু সম্পাদক মনোরঞ্জন রায় কোষাধক্ষ তনয় সরকার। এই কমিটি অর্থাৎ সারা ভারত মতুয়া মহাসংঘের সকল মাতোয়ারা মমতা ব্যানার্জির পাশে আছেন দাবি করেন জেলা সভাপতি।
তিনি বলেন গোটা পশ্চিম বর্ধমানের জেলায় ছড়িয়ে ছিটিয়ে তিন লাখ মতুয়া রা বসবাস করেন। এই বসবাসকারীর বেশিরভাগ মতুয়া রা ঠাকুরবাড়ির বড়মা বিনাপানি ঠাকুরের আশীর্বাদপ্রাপ্ত মমতাবালা ঠাকুরের অনুগামী এবং তৃণমূল সমর্থক।
জেলা সম্পাদক মনোরঞ্জন বাবু বলেন বিজেপি সাংসদ। শান্তনু ঠাকুর অন্যায় ভাবে আমাদের রেজিস্ট্রেশন ব্যবহার করে চলেছেন এবং মতুয়া প্রেমী হয়েছেন।
আগামী দিনে পিছিয়ে পড়া মানুষের ও দুর্গাপুর শিল্পাঞ্চল মানুষের সাথে মতুয়া মহাসংঘ কাজ করবেন। মতয়ার মানুষ তৃণমূলের সঙ্গে আগামী দুর্গাপুরে নবনিগম নির্বাচনে প্রার্থী হিসাবে দেখা যাবে কিনা এই সাংবাদিকের প্রশ্নে সভাপতি সঞ্জীব বাবু বলেন দুর্গা পুজোর আগে মমতা বালা দেবী দুর্গাপুরে আসবেন কিছু আলোচনা হবে মমতা বালা ঠাকুর নিজেই যা বলার বলবেন আবার সাংবাদিক সম্মেলন করে।
