State
পাণ্ডবেশ্বর বিধানসভার অধীন ফরিদপুর ব্লকের বাঁশগরায় এক নতুন কেমিক্যাল ইন্ডাস্ট্রির শুভ উদ্ভোধন
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : পাণ্ডবেশ্বর বিধানসভায় শুরু হলো শিল্পায়নের এক নবযুগ । শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভার অধীন ফরিদপুর ব্লকের বাঁশগরায় এক নতুন কেমিক্যাল ইন্ডাস্ট্রির শুভ উদ্ভোধন সম্পূর্ণ হলো।
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এই নতুন "মা বৈষ্ণোদেবী কেমিক্যাল ফ্যাক্টরী"টি এর শুভ উদ্ভধন করেন। সংস্থাটির কর্ণধার মনোজ সরফ জানিয়েছেন , এর দ্বারা মূলত ২০০ কোটি টাকা বিনিয়োগ ও প্রচুর স্থানীয় কর্মসন্থান হবে ।
পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর এর বেশিরভাগ বাসিন্দা মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত । নতুন শিল্পায়নের দরুন যেরকম কর্মসংস্থান হবে সেরকম ভাবেই নতুন প্রজন্মের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বলে আশাবাদী স্থানীয়রা ।
ম্যাঙ্গানিজ , কার্বাইড, সিলিকন থেকে শুরুকরে বিভিন্ন কেমিক্যাল জাতীয় দ্রব্য এই ফ্যাক্টরিতে তৈরি হবে বলে জানান সংস্থার আধিকারিকরা । অনেকের মতে রাজ্যে শিল্পায়নে ভাটা এর পক্ষে বিরোধীদের দাবি এর সৎ উত্তর হলো এই নতুন শিল্পের উদ্বোধন । অপরদিকে বিধায়ক নরেন্দ্রানাথ চক্রবর্তী এর মতে রাজ্যে শিল্পায়ন এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন একই ধারণার সমর্থক ।
এই ফ্যাক্টরির ফলে যেমন প্রচুর কর্মসংস্থান হবে এবং প্রচুর বেকার যুবক যুবতীরা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে উপকৃত হবেন , তারা নতুন ভাবে স্বপ্ন দেখতে উৎসাহিত হবেন। এই শিল্পায়ন প্রমাণ করে দিয়েছে পাণ্ডবেশ্বর শিল্প স্থাপনের জন্য একটি অনুকূল পরিবেশ যা আগামী দিনে এই পাণ্ডবেশ্বর বিধানসভা তথা পশ্চিম বর্ধমান এলাকায় বিভিন্ন বড় বড় শিল্পপতিদের শিল্প স্থাপনে আকৃষ্ট করবে ।
