শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের শারদীয় সংখ্যা ‘শারদ অর্ঘ্য ২০২৩' এর শুভ সূচনা
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রায় মিডিয়া বা খবরের কাগজ, টিভি নিউজ চ্যানেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । ইদানিং নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়া একটি বড় ভূমিকা পালন করছে সংবাদ আদান প্রদানে বা বলা যেতেই পারে খুব দ্রুততার সাথে সাধারণ মানুষের কাছে খবরা খবর পৌঁছে দিতে ।
তাই ডিজিটাল মিডিয়ার ও এই ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিনিধিদের সংবিধানের ধারা ও সরকারি নির্দেশ সঠিক সঠিকভাবে আইনি ভাবে পথপ্রদর্শ হয়ে শক্তিশালী সংগঠনের কথা ভেবে তৈরি করা হয়েছিল পশ্চিমবঙ্গ ব্যাপী 'বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন' নামক একটি সংগঠন। ধীরে ধীরে বিভিন্ন কাজের মাধ্যমে সংগঠন কর্মকর্তারা সরকারের নজরে আনে ডিজিটাল মিডিয়া ও কর্মস্থানে সাংবাদিকদের সুবিধা অসুবিধা কথা ।
এবারে পশ্চিম বর্ধমান জেলায় রবিবার ৮ই অক্টোবর ২০২৩ এ শিল্পাঞ্চল দুর্গাপুরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী অডিটোরিয়াম (মিনি হলে) বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের শারদীয় সংখ্যা ‘শারদ অর্ঘ্য ২০২৩’ এর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়।
সঙ্গে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কতটা দ্রুততার সাথে ভাবে খবর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মোবাইল এর ইন্টারনেটের মাধ্যমে এবং সাংবাদিকরা কাজ কর্মের উপর বিভিন্ন কথোপকথন হয় । রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত দুর্গাপুর পৌরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে সহ একাধিক গুণী ব্যক্তিগণ ।
এই অনুষ্ঠানের বিশেষ দিনে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার বিশেষ কাজে শিল্পাঞ্চল দুর্গাপুরের বাইরে থাকায় এই অনুষ্ঠানে না আসতে পারার কারণে উনি ফোন মারফত দুঃখ প্রকাশ করেন পরবর্তী সময়ে এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেয় ।
এই বিশেষ দিনে ডিজিটাল মিডিয়াকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিশেষ ভূমিকা জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের তরফ থকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা মুখ্যমন্ত্রী ও সাংসদের হয়ে অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করেন দুর্গাপুর পৌরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী ও ADDA এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এবং তাঁরা আশ্বাস দেন এই সংবর্ধনা যথাস্থানে পৌঁছে দেওয়ার ।
এদিনের অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের এ বছরের শারদীয় সংখ্যা ‘শারদ অর্ঘ্য’ প্রকাশ করা বিশেষ উদ্দেশ্য হলেও বর্তমান সমাজে এগিয়ে চলা কিছু গুণী ব্যক্তিদের 'বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন' এর তরফ থেকে সম্মানিত করা ।
সম্মানিতদের তালিকায় ছিলেন দুর্গাপুরের প্রথম বেসরকারি বাংলা মাধ্যম স্কুলের কর্ণধার তথা সমাজসেবী সুশান্ত পোদ্দার , আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত দুর্গাপুরের পাওয়ার লিফটার সীমা দত্ত চট্টোপাধ্যায়, ইউটিউবার ছোটন ঘোষ এছারাও একাধিক বিশিষ্ট ব্যক্তি সহ অভিনেতা শুভঙ্কর ঘটক ও অর্ণব এর মতন বিশেষ ব্যক্তিরা । এই অনুষ্ঠান চলাকালীন সংগঠনের এক বিশেষ কর্মকর্তা জানান ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে বলা হয় সংবিধান ও সরকারি নির্দেশ অনুযায়ী কাজ করুন অসুবিধা হলে সংগঠনকে জানান, সঠিক নিয়মে সংগঠন আপনাদের পাশে থাকবে।
