Headlines
Loading...
জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন করলেন এম এস এম এস - ডি সি ছাত্র-ছাত্রী শিক্ষক ও কর্মচারী বৃন্দরা

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন করলেন এম এস এম এস - ডি সি ছাত্র-ছাত্রী শিক্ষক ও কর্মচারী বৃন্দরা

 


সনৎ কুমার ব্যানার্জি পশ্চিম বর্ধমান : ২রা অক্টোবর সোমবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস। এই জন্মদিবস একটু অন্যভাবে পালন করলেন এম এস এম এস - ডি সি ছাত্র-ছাত্রী শিক্ষক ও কর্মচারী বৃন্দ। দুর্গাপুর শহরে নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে স্বচ্ছ ভারত মিশন অভিযান আজ অনুষ্ঠিত হয় দুর্গাপুরের ইস্পাত কারখানার হসপিটালে।


 শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ ও এম এস এম এস নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা হসপিটালের ইমার্জেন্সি গেটের সামনে গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। 


তারপর স্বচ্ছতাই সেবা কর্মসূচি পালন করেন এগারোটা থেকে বারোটা পর্যন্ত। দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালের রাস্তা  সাফাই ও দিনগুলির পাশে ব্লিচিং দিয়ে জীবাণুমুক্ত করেন।  স্বচ্ছ ভারতের লক্ষ্য মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীর দিন এই কথা মনে রেখে আধিকারিক বলেন এই স্বচ্ছতা অভিযান একটা মানবতার স্বচ্ছতা বার্তা। 


দিয়ে সমাজকে ও সমাজের চারিপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরে। কলেজের কর্ণধার আব্দুস সামাদ জানান আগামী দিনে আমরা এই স্বচ্ছতা অভিযান কে সামনে রেখে আমরা এই লড়াই বা স্বচ্ছ অভিযান চালিয়ে যাব।


 শহরের সমস্ত স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মানুষের রোগ কিছুটা কমবে। এই শহরকে স্বচ্ছ রেখে সমাজকে একটা নতুন রূপ দিতে পারে তারই চেষ্টা করব। আমরা আমাদের কলেজের পক্ষ থেকে সকল ছাত্র-ছাত্রী এবং কর্মীবৃন্দকে অবশ্যই ইস্পাত হাসপাতালের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই স্বচ্ছতার কাজে সাহায্য করার জন্য।