Headlines
Loading...
জব ফেয়ারের আয়োজন পশ্চিম বর্ধমান জেলায়

জব ফেয়ারের আয়োজন পশ্চিম বর্ধমান জেলায়

 

সনৎ কুমার ব্যানার্জি, পশ্চিম বর্ধমান :  ঘোষণা অনুযায়ী অনুযায়ী ১১ অক্টোবর সকাল ন'টা থেকে নটা থেকে কমলপুর দুর্গাপুরে অবস্থিত এন এস এম এস ডি সি ও ও শান্তিনিকেতন পলিটেকনিক কলেজের উদ্যোগে 

জব ফেয়ারের আয়োজন করেছিলেন কলেজ কর্তৃপক্ষ। মূলত দুটি কোম্পানি এসেছিলেন ৫০০ জনের নিয়োগের ইন্টারভিউ নিতে। টেকনিক্যাল ও নন টেকনিক্যাল গ্রুপের । পরিচিত কোম্পানি এল এন্ড টি ও মিলিয়ার  কোম্পানি।


সকাল থেকে কলেজ ক্যাম্পাসের গেটে শিক্ষিত বেকারের লম্বা লাইন দেখা গেছে। অভাবী শিক্ষিত ছাত্রছাত্রীদের একটা সুযোগ শারদীয়া উৎসবের আগে বেকারের নাম টা ঘুচাতে।


দেখা গেল অনেক ছাত্র-ছাত্রীর অভিভাবক দের সন্তানের মনে সাহস জোগাতে। কলেজ ক্যাম্পাসের গেট থেকে গেট থেকে বিভিন্ন ট্রেডের ট্রেডের ছাত্র-ছাত্রীদের কাগজ পরীক্ষা করে কলেজ বিল্ডিংয়ে সরাসরি পাঠাচ্ছেন। বিভিন্ন ট্রেড এর ছেলেমেয়েদের নির্দিষ্ট ঘরে বসাচ্ছেন, তারপর সরাসরি ইন্টারভিউ রুমে প্রবেশ করছেন। সমস্তটাই সুন্দর পরিকল্পনা করে কলেজ কর্তৃপক্ষ করেছেন, আগত ছাত্র-ছাত্রীদের এই সুন্দর পরিবেশ মনে দাগ কেটেছে।



পলিটেকনিক কলেজের চেয়ারম্যান সামাদ বাবু বলেন আমাদের কলেজের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা  ক্যাম্পাস  প্লেসমেন্ট ড্রাইভ এ অংশ নিয়েছেন।


দক্ষিণ বঙ্গ ও উত্তরবঙ্গের থেকে চাকরি প্রার্থীরা এসেছেন এবং ইন্টারভিউ দিচ্ছেন।

১০০০ জনের বেশি আজ নথিভূক্ত করেছেন। আমরা এইরকম জব ফেয়ার এর আয়োজন আগে করেছি এবার থেকে বছরে তিন থেকে চার বার করার পরিকল্পনা করেছি। খুব ভালো লাগবে শারদীয়া উৎসবের আগে যারা নিয়োগপত্র পাবে তাদের ও পরিবারের জন্য।