শান্তিনিকেতন পলিটেকনিক কলেজের ক্যাম্পাসে ১১ই অক্টোবর সকাল ৯ টা থেকে জব ফেয়ার আয়োজন
সনৎ কুমার ব্যানার্জি, পশ্চিম বর্ধমান : দুর্গাপুরে পাক পুজোর আগে প্লেসমেন্ট ড্রাইভ এন এস এম এস ডি সি র অর্থাৎ শান্তিনিকেতন পলিটেকনিক কলেজের ক্যাম্পাসে ১১ই অক্টোবর সকাল ৯ টা থেকে জব ফেয়ার আয়োজন করেছেন। এক টেবিলেই কাজের সুযোগ। সরাসরি নির্দিষ্ট কোম্পানির কাছে।
যোগ্য বেকারের এর থেকে আর পুজোর আগে পুজোর উপহার কি হতে পারে। এখানে সুযোগ থাকছে নন টেকনিক্যাল গ্রুপের অর্থাৎ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করা ছেলেমেয়েদের। তারা এই সুযোগ নিতে পারে।
অনেকেই ভাবছে শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ বোলপুরে। নাম শান্তিনিকেতন কলেজ।কলেজ দুর্গাপুরে। দুর্গাপুর স্টেশন থেকে A zone বাসে দুর্গাপুর ইসকন মন্দির স্টপেজে নেমে সোজা কমলপুর এ চলে আসুন আপনাদের জন্য এই সুযোগ। হাওড়ায় ধুলাগরে অবস্থিত কোম্পানি ৫০০ জন ছেলেমেয়েদের কাজের সুযোগ করে দেবেন।
কলেজ সেক্রেটারি আমাদের জানালেন আমাদের এনএসএমএস ডি সি এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের পাস করা ছাত্র-ছাত্রীদের কাজের ব্যবস্থা করে থাকি। আমাদের ছেলেমেয়েরা এই সুযোগ কাজে লাগাবে সঙ্গে সঙ্গে যেটা বিশেষ নন টেকনিক্যাল গ্রুপ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাস করা ছেলেমেয়েরা সুযোগ নেবে এই আশাতে আমাদের উদ্যোগ। আমরা এর আগেও এইরকম জব ফেয়ার করেছি সেখানে অনেকেই উপকৃত হয়েছে। বলাবাহুল্য এবারে বাংলাতেই কাজ। তাই অনেকেই অপেক্ষা করে আছে এই সুযোগ গ্রহণের জন্য।
