Headlines
Loading...
এনএসএইচএম কলেজে মিশন উদ্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে রক্তদান শিবির

এনএসএইচএম কলেজে মিশন উদ্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে রক্তদান শিবির

 

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : 'রক্তদান মহৎ দান'। এই বার্তাকে সঙ্গে করে মঙ্গলবার দুর্গাপুরে এনএসএইচএম কলেজে মিশন উদ্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর সহযোগিতায় আয়োজিত হল একটি মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল সাব ডিভিশন হসপিটালের অফিসের ইনচার্জ সঞ্জিত চ্যাটার্জি, ডক্টর অলোক সৎ সঙ্গী কলেজে ডিরেক্টর, ও প্রফেসর জাস্টিন বাবু-সহ অন্যান্য ব্যক্তিরা।


উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, এই রক্তদান শিবিরে প্রায় ১২০ জন ছাত্রছাত্রী তাদের মূল্যবান রক্তদান করেছে। মূলত যারা থ্যালাসেমিয়া ডেঙ্গি ও ক্যান্সারের মতো মরণব্যাধি রোগে আক্রান্ত, তাদের কথা ভেবেই ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগ। যা  দেখে খুশি কলেজ কর্তৃপক্ষ। 


অনেকেই হয়তো জানেন না, প্রতি বছর দান করা রক্তের অনুপস্থিতিতে প্রায় ১২ হাজার ভারতীয় মারা যায়! অনেক প্রচলিত মিথ মানুষকে দান করা থেকে বিরত রাখে। 


তবে ধারাবাহিক গবেষণা বাতাসকে পরিষ্কার করেছে। আজ আমরা জানি যে, রক্তদান দাতা এবং গ্রহণকারী উভয়ের জন্যই একটি স্বাস্থ্যকর বিকল্প। তাই রক্তদানের মাধ্যমে আপনি যেমন অন্যের জীবন বাঁচাচ্ছেন ঠিক তেমনি আপনার নিজের জন্যও তা স্বাস্থ্যকর। আমার আপনার প্রত্যেকের দানের এই রক্ত বাঁচিয়ে তুলছে মুমূর্ষু রোগীকে। মুখে হাসি ফোটায় তার পরিবারের সদস্যদের।