Headlines
Loading...
বড়জোড়ার বীরসিংহপুরে ময়দানে জনসভা মুখ্যমন্ত্রী, শাহকে নিশানা করে যা বললেন..

বড়জোড়ার বীরসিংহপুরে ময়দানে জনসভা মুখ্যমন্ত্রী, শাহকে নিশানা করে যা বললেন..

 


 বাঁকুড়া : "বাংলায় একজন দুঃশাসন এসেছেন। ভোট এলেই বাংলায় দুর্যোধন আর দুঃশাসন আসেন। শকুনির চ্যালা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে।” ৩০ ডিসেম্বর, মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার বীরসিংহপুর ময়দানে জনসভার আয়োজন করে রাজ্যের শাসকদল। সেই জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই আক্রমণে সরাসরি কোনও নাম উল্লেখ করেননি তিনি। 

সভা মঞ্চ থেকে বাঁকুড়ার শিল্প সংস্কৃতির কথা তুলে ধরেন তিনি। এর পরেই এসআইআর নিয়ে সুরান মমতা। তিনি প্রশ্ন তোলেন, “শুধু বাংলায় অনুপ্রবেশকারী থাকলে পহেলগাঁও ও দিল্লিতে হামলা তোমরা চালালে?” নাম না করে অমিত শাহকে দুর্যোধন, দুঃশাসন বলে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়,” ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন।বাঁকুড়ার বড়জোড়ার জনসভা থেকে এই ভাষাতেই শাহ-সহ গোটা বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে ‘রাজনৈতিক হ্যাংলা’ বলেও কটাক্ষ করেন মমতা। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো। 

আক্রমণাত্মক সুরে মমতার দাবি, অনুপ্রবেশ রুখে দেওয়ার দায়িত্ব তো বিএসএফের। তারা কেন রুখতে পারে না?” প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে অবশ্য এও জানান, তিনি বিএসএফের বিরুদ্ধে নন। শুধু নিরপেক্ষ ভাবে কাজ করুন। এমনটাই পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।