সকাল দশটায় দুয়ারে সরকার ক্যাম্প সূচনা করেন জেলাশাসক মহাশয় এস অরুণ প্রসাদ, সঙ্গে ছিলেন দুর্গাপুর মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় , বিডিও পর্না দে, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায়, মহান্তি উপপ্রধান গণেশ মণ্ডল, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য ও অন্যান্য আধিকারিকগণ। এই ক্যাম্পে ২১ স্টলে ৩২ টা সুবিধা প্রদান করা হয়।
জেলাশাসক এস অরুণ প্রসাদ জানালেন প্রান্তিক মানুষের সুবিধার জন্যই এই ক্যাম্প।। দুয়ারের সরকারের পরিষেবায় আগের থেকে এবারে নতুন দুটি সংযোজন হয়েছে পরিষেবার। একটা পরিযায়ী শ্রমিকদের জন্য ও বিশেষভাবে সক্ষম দের সক্ষমদের জন্য বার্ধক্য ভাতা।
কর্মসূত্রে রাজ্যের বাইরে যে সকল শ্রমিকরা কাজ করে থাকেন তাদের তথ্য জেলা সম দপ্তরে জমা থাকলে রাজ্য সরকার ওই পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে সরাসরি। বিগত দিনে বড় সমস্যা ছিল মুক্তি পেতে এই উদ্যোগ।
জেলাশাসক মহাশয় উপস্থিত পরিযায়ী শ্রমিক দু'জনকে এই পরিষেবার ফর্ম তুলে দেন। তাদের সঙ্গে কথা বলেন। পরিযায়ী শ্রমিক দুইজন গুজরাটে কাজ করেন বলে জানান এবং ছুটিতে বাড়ি এসেছেন।।
ওই ক্যাম্প থেকে জেলাশাসক মহাশয় সবুজ পতাকা দেখিয়ে শুভ সূচনা করেন একটি এলইডি লাগানো ট্যাবোলো। এইটা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করে বেড়াবে বলে জানানো হয়েছে।
গোপালপুরের ক্যাম্পের অনুষ্ঠান শেষ করে ওই ব্লকের মলান দেখে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রক্ষিতপুরে দুয়ারে সরকারে ক্যাম্পে যান। এই ক্যাম্প সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত চলবে।
